বেগম খালেদা জিয়ার অসুস্থতায় চট্টগ্রাম নাগরিক ফোরামের গভীর উদ্বেগ

0
6

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজ নিভে গেল। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা হারালাম এক সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে এ দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আমরা তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। বেগম খালেদা জিয়া ছিলেন সাহসী নেতৃত্বের প্রতীক—যিনি বহু ঘাত-প্রতিঘাত, রাজনৈতিক সংকট ও ব্যক্তিগত কষ্টের মধ্যেও নিজের অবস্থান থেকে বিচ্যুত হননি। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী হয়ে থাকবে। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন এক যৌথ শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান, সংগ্রাম ও রাজনৈতিক উত্তরাধিকার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর দরবারে দোয়া করেন—তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সবাইকে এই গভীর বেদনা সহ্য করার শক্তি দান করেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here