ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার অমর কীর্তির প্রতি শ্রদ্ধা ও শবদেহে পুষ্পমাল্য অর্পণ। চট্টগ্রামের চেরাগি চত্বরে ট্রাস্টি রুবেল বড়ুয়ার শ্রদ্ধা

0
310

 

আজ সকাল এগারোটা থেকে চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকা অফিসের সামনে সর্বস্তরের জনমানুষ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানাতে আসেন লেখক, সাহিত্যিক, ছড়াকার, প্রকাশক, শিল্পী, রাজনীতিকসহ অসংখ্য সংগঠনের প্রতিনিধি ও গুণীজন। তাঁরা প্রয়াত মনীষীর কর্মময় জীবন, সাহিত্যচর্চা ও সমাজে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, বিশিষ্ট ছড়াকার উৎপল বড়ুয়া, প্রকাশক ও সংগঠক সরিৎ চৌধুরী, বীর চট্টগ্রাম মঞ্চের নেতা বিপ্লব বিজয়, নাট্য পরিচালক অনুপম বড়ুয়া পারুসহ আরও অনেকে। এছাড়াও বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্তারা বলেন, তাঁর সৃষ্টি ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here