
ঘন কুয়াশার কারণে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চলাচলকারী ফ্লাইটগুলোর সময়সূচিতে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। এ অবস্থায় প্রবাসী যাত্রীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ঢাকা–মালদ্বীপ ও মালদ্বীপ–ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। ফলে অনেক ফ্লাইটে দীর্ঘ বিলম্ব দেখা দিচ্ছে। এ পরিস্থিতিতে যাত্রী ভোগান্তি কমাতে মালদ্বীপে অবস্থানরত এবং বাংলাদেশগামী প্রবাসীদের যাত্রার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিশ্চিত হওয়ার পর বিমানবন্দরে যাওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

