নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা তৌফিক হোসেন বিএনপিতে যোগদান

0
144

বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্যের ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের মতবিনিময় সভায় তৌফিক হোসেন দলবদলের ঘোষণা দেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং উপজেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত ফুল দিয়ে তাকে দলের সঙ্গে শুভেচ্ছা জানান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেন, “নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা তৌফিক হোসেন তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ ছাত্রদলে যোগ দিয়েছেন।” সদ্য যোগ দেওয়া তৌফিক হোসেন বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমি বিএনপিতে যোগ দিয়েছি। এছাড়া মীর শাহে আলম ভাইয়ের কর্মকাণ্ড আমাকে খুব প্রভাবিত করেছে। নাগরিক ঐক্যের কোনো কার্যক্রমের ধারাবাহিকতা না থাকার কারণে আমি বিএনপিতে আসার সিদ্ধান্ত নিয়েছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here