চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি

0
163

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স এবং অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন-এর উদ্যোগে বোয়ালখালীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ উন্নয়নে ফুলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন, বোয়ালখালী উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এবং বন বিভাগ চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজীব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা পিংকি, তরুণ সমাজসেবী মোহাম্মদ জয়নাল আবেদীন, আয়েশা সিদ্দিকা কেয়া, নয়ন আকতারসহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড় ও কর্ণফুলী নদী বেষ্টিত উপজেলা হওয়া সত্ত্বেও পরিবেশ বিপর্যয়ের কারণে বোয়ালখালীতে কৃষি উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে। একসময় পানিকচু ও লতিরাজ কচুর জন্য বিখ্যাত বোয়ালখালী আজ অবাধ পরিবেশ দূষণ ও অপরিকল্পিত কর্মকাণ্ডের ফলে নিজস্ব কৃষি ঐতিহ্য হারানোর মুখে পড়েছে। বক্তারা বোয়ালখালীর হারানো গৌরব ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহকে কৃষিসম্ভাবনা খাতকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কৃষি ঐতিহ্য পুনরুদ্ধারের আহ্বান জানান। আলোচনা সভা শেষে সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মাঝে শতাধিক চারা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here