রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘পলিসি সামিট ২০২৬’।

0
152

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান উদ্বোধনী বক্তব্য দেন। দিনব্যাপী এ সামিট বিভিন্ন সেশনে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পলিসি সামিটে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, বিশিষ্ট সম্পাদক ও সাংবাদিক নেতারা, গবেষক, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, কানাডা, ইরান, ফিলিস্তিন, ব্রাজিলসহ বহু দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, ইউএনডিপি ও আইআরআইসহ আন্তর্জাতিক সংস্থার রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধিরা সামিটে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। এ ছাড়া ডিস্টিংগুইশড ফেলো ও প্রথম নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদীন মালিক এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানসহ আরও অনেকে সামিটে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here