
বিপ্লব বিজয় চট্টগ্রাম :
চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর পুত্র ইমাদ এরশাদের সঙ্গে বোয়ালখালী জ্যৈষ্টপুরা শান্তি বিহারে গতকাল (৬ ফেব্রুয়ারি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাদ এরশাদ। এছাড়া যুব নেতা ট্রাস্টি রুবেল বড়ুয়া, সাংবাদিক অধীর বড়ুয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো নুরুন্নবী চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান, বোয়ালখালী থানা বিএনপি ও বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় নেতারা নির্বাচনী প্রস্তুতি, এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিতকরণের বিষয় নিয়ে ইমাদ এরশাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বদীপ বড়ুয়া। আয়োজকরা জানান, এই মতবিনিময় সভার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনী কর্মকাণ্ডকে আরও সংগঠিত ও সুষ্ঠুভাবে পরিচালনা করা লক্ষ্য।

