সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মাসব্যাপী ধর্মীয় কর্মসূচি শুরু

0
120

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র রমজান মাস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ কর্মসূচির আয়োজন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।

এ উদ্যোগের অংশ হিসেবে ঢাকার মিরপুরে অবস্থিত শাহ আলী (রহ.) মাজার প্রাঙ্গণে (বেগম খালেদা জিয়ার মাজার স্থান) রমজান মাসব্যাপী ইফতার বিতরণ, খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রায় ২০০ জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় পূর্ত মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে অংশগ্রহণ করেন।

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ব্যবস্থাপনায় এই মাসব্যাপী কর্মসূচি চলমান থাকবে। এছাড়া একই দিন তিনি নিজ বাসভবনে এতিম, হাফেজ, আলেম উলামা এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

ইফতার-পরবর্তী দোয়া মাহফিলে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, “রমজান মাস ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান কমাতে সহায়তা করে। এই মাসে সকলের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত।”

এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব নিজামুল আলম রাজু, আলহাজ্ব সরোয়ার আলম, আলহাজ্ব ফারুক আজম, আলহাজ্ব সাইফুল আলম, আলহাজ্ব সাহিদুল আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই ধর্মীয় ও সমাজকল্যাণমূলক উদ্যোগ রমজানের পবিত্রতা ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here