জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

0
120

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। ওই দিন বগুড়া জেলার বগুড়া সদর উপজেলা থেকে কর্মসূচিটির কার্যক্রম শুরু করা হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন–এর বরাত দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার সময় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে দলটি সরকার গঠন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here