এলপি গ্যাসের দামে রেকর্ড বৃদ্ধি

0
108

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম হঠাৎ করেই বড় পরিমাণে বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা আগের ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বেশি।বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।শুধু রান্নার গ্যাস নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিইআরসি জানিয়েছে, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ লিটারপ্রতি বৃদ্ধি পেয়েছে ১৭ টাকা ৯৪ পয়সা।এর আগে, মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here