৯৯৯-এ ফোন পেয়ে চট্টগ্রামে মাদকাসক্ত বাবার কাছ থেকে ২০ মাসের শিশু উদ্ধার

0
8

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মাদকাসক্ত বাবার কাছ থেকে বিশ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে শিশুটিকে তার মায়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, কুমিল্লার দেবিদ্বার থানার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা সীমা, বয়স ছাব্বিশ বছর, বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানাধীন পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় বসবাস করেন। তার স্বামী লোকমান হোসেন সাগর, বয়স সাতাশ বছর, একজন মাদকাসক্ত ব্যক্তি বলে অভিযোগ করেন সীমা। সীমার অভিযোগ, গত উনিশ সেপ্টেম্বর রাত আনুমানিক দশটা দশ মিনিটে তার স্বামী লোকমান হোসেন সাগর মাদক সেবনের টাকা জোগাড়ের উদ্দেশ্যে তাদের বিশ মাস বয়সী কন্যাশিশু ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার জন্য বাসা থেকে নিয়ে বের হন। ঘটনাটি জানিয়ে সীমা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি সদরঘাট থানায় জানানো হলে পুলিশ দ্রুত শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। সদরঘাট থানার মোবাইল টহল ডিউটি স্পেশাল-২৪-এর নৈশকালীন কর্মকর্তা ও ফোর্স দীর্ঘ প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশু ফাতেমা আক্তারকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটিকে তার মা সীমার কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় শিশুটিকে কী উদ্দেশ্যে ওই এলাকা নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে বিক্রি করার কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here