রাউজানে চেকপোস্টে দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

0
37

চট্টগ্রামের রাউজানে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাচাইয়ের দোকান মোড় এলাকায় জগন্নাথহাট-ফকিরহাট সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় রাউজান থানা পুলিশ। পুলিশ জানায়, তল্লাশির সময় একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক মাসুদ রানা বাবু (২৬) সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি অস্ত্র পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার মাসুদ রানা বাবুর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here