চট্টগ্রামে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেপ্তার ১, পাঁচ মামলা রয়েছে

0
26

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ মো. শরীফ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর ২০২৬ রাত ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার একটি আভিযানিক দল তুলাতলি জাইল্লারচর এলাকার আবুর বাপের বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে। এ সময় চোর চক্রের সদস্য হিসেবে মো. শরীফকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরীফের কাছ থেকে একটি ডেল ল্যাটিটিউড ৫৪০০ কোর আই-ফাইভ ল্যাপটপ, যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা এবং একটি স্যামসাং মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মোট আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২৬ অক্টোবর ২০২৬ তারিখে বাকলিয়া থানায় মামলা নম্বর ৩৩, দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার মো. শরীফের বিরুদ্ধে বাকলিয়া থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে আগে থেকেই পাঁচটি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here