চট্টগ্রামে হারানো ১০৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

0
23

মর্জিনা আক্তার চট্টগ্রাম :   

জিডি পর্যালোচনা ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে এসব মোবাইল ফোন উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

 

চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়ের করা মোবাইল ফোন হারানোর সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে এ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে নিবিড় অনুসন্ধানের মাধ্যমে ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তাঁরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশের এ কার্যক্রম হারানো মোবাইল ফোন উদ্ধারে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তৎপরতার কার্যকারিতাকে তুলে ধরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here