মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাথে উরকিরচর ৪নং ওয়ার্ড প্রস্তাবিত শাখার মতবিনিময় অনুষ্ঠিত

0
8

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের চট্টগ্রাম শহরস্থ কেন্দ্রীয় দপ্তরে ২৬ অক্টোবর ২০২৬ সোমবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। সভাপতি প্রস্তাবিত শাখার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে দরবারের খেদমতের কার্যক্রমকে গতিশীল করার নির্দেশনা প্রদান করেন। এসময় কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও উরকিরচর শাখার সাবেক সভাপতি মোঃ ইউছুপ আলী, প্রস্তাবিত শাখার আহবায়ক নুরনবী আদনান, সচিব মাহমুদুল হক ওয়কিব, যুগ্ন-সচিবফরহাদুল ফজল ফাহিম, সদস্য কামরুদ্দীন উমর, সদস্য জাকারিয়া জকু, মোঃ জোহা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here