
মর্জিনা আক্তার চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্যারেডে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় উত্তম পোশাক-পরিচ্ছদ ও আকর্ষণীয় টার্নআউটের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতার সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

