চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার বিপুল চন্দ্র দে

0
16

 মর্জিনা আক্তার চট্টগ্রাম :

চট্টগ্রাম জেলা পুলিশের অক্টোবর মাসের পারফরম্যান্স মূল্যায়নে জেলার ১৭টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্সে (অপরাধ পর্যালোচনা সভা) এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে পারফরম্যান্স পর্যালোচনা করে অক্টোবর মাসের জন্য বিপুল চন্দ্র দেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা ও বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধী ও পলাতক আসামি গ্রেফতারে উল্লেখযোগ্য অবদান রাখায় সংশ্লিষ্ট সদস্যদের এ সম্মাননা দেওয়া হয়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, এ অর্জন ভূজপুর থানা ও তদন্তকেন্দ্রে কর্মরত সব কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here