যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার

0
29

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (২৮), আশিক (২৬), আব্দুল্লাহ রাহুল (১৯) ও বেলায়েত হোসেন (৩০)।

ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা গোলচত্বর ফ্লাইওভারের নিচে অভিযান চালায় এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here