
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমাতে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি আরও জানান, বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

