মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার

0
38

চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। সোমবার (১৬ নভেম্বর) তিনি তদন্ত কেন্দ্রটির বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ও ফোর্সের সংখ্যা, গুরুত্বপূর্ণ রেজিস্টার, হাজতখানা, সার্ভিস ডেস্কসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যারাক, মেস, আবাসন সুবিধা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থাও ঘুরে দেখেন।

এ সময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং দ্রুত, আন্তরিক ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ইব্রাহিম আহম্মেদসহ তদন্ত কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here