টুঙ্গিপাড়া থানা ও এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কোতোয়ালী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

0
29

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক।

মিছিলে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম কার্জন, মো. দিদার হোসেন ইফতি, শাহ আজিজ, শাহাদাত হোসেন ভূঁইয়া, মোবারক হোসেন, আব্দুস শুক্কুর ও মো. রিজুয়ানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সাইফুল ইসলাম পারভেজ, মো. মিজানুর রহমান, মো. রমজান তালুকদার, শামছুল আলম শামছু, মো. আবুল কালাম, শফিকুল আলম, মো. জাহিদ সোহেল, মো. সায়েম, মো. সুমন, নাছির মিয়া মনু, মো. শেখ ফরিদ, মো. রাজু ইসলাম কবির, মো. ওমর আলী রনি, মো. কবির, ইকরাম সিদ্দিকী রানা ও আব্দুল মোতালেব তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল থেকে এস এম জিলানীর বাড়ি ও টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধের দাবি জানান অংশগ্রহণকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here