সমাজ ও সংস্কৃতি সংগঠক হৃদয় রঞ্জন দত্তের মৃত্যুতে সন্দীপনার শোক

0
6

সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সম্মানীয় প্রবীণ ও প্রাক্তন কার্যকরী সদস্য, বিশিষ্ট সমাজ ও সংস্কৃতি সংগঠক হৃদয় রঞ্জন দত্ত (১০২) গত ২২ নভেম্বর রাত ১০টায় চট্টগ্রাম নগরীর পাথরঘাটাস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সন্দীপনা কেন্দ্রীয় সংসদ ও শাখাসমূহের পক্ষে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।দীর্ঘ ২৫ বছর সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত থেকে একটি সুশীল নাগরিক সমাজ বিনির্মাণ ও বাঙালি সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে ও তাঁর জন্মস্থান ঝিওরি, আনোয়ারাসহ সর্বস্তরের গুণগ্রাহীদের মাঝে তাঁর মৃত্যু এক অপূরণীয় শূন্যস্থানের সৃষ্টি করেছে। জীবনভর নীরবে তিনি সমাজের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে নিজেকে ব্যাপৃত করে রেখেছিলেন।এই মহৎপ্রাণ ব্যক্তির প্রয়াণে গভীর শোক জানিয়েছেন—সন্দীপনার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, চবি সাবেক উপাচার্য, বরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপক ড. শিরীণ আখতার, ইউএসটিসির সাবেক উপাচার্য ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম, সন্দীপনার সভাপতি খ্যাতিমান বস্ত্রনকশা শিল্পী রওশন আরা চৌধুরী, সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক, চবি গবেষক অধ্যক্ষ ভাস্কর ডি কে দাশ মামুন, লোককলা চর্চা কেন্দ্রের প্রধান নির্বাহী দুলাল কান্তি বড়ুয়া, কবিয়াল আবদুল লতিফ, কবি আশীষ সেন, চবি সিনেট সদস্য ড. মঞ্জুর-উল আমীন চৌধুরী, কার্যকরী সভাপতি বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম নবী, কবিয়াল হরিপদ দেয়ারী, ইতিহাস গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন, সংগঠক মেজবাহ চৌধুরী, ইসলামী গবেষক মোহাম্মদ হোসেন, সমাজ ও সংস্কৃতি বিশ্লেষক দেবব্রত দে দেবু, সাংবাদিক মুকুল সিকদার, সমাজসেবী ও শ্রমিক নেতা মোহাম্মদ কামাল উদ্দীন, ঢাকা সন্দীপনার সভাপতি চলচ্চিত্র অভিনেতা হুজুতুল্লা হিমু, ওস্তাদ অমলেন্দু রাহা, চবি অধ্যাপক জাহেদ আলী চৌধুরী, আইটি এক্সপার্ট মোঃ রাকিব, সংগঠক জসীম উদ্দীন চৌধুরী, সংগঠক মিলন রুদ্র, সাংবাদিক নাজিম উদ্দিন, আবছার উদ্দিন অলি, আমিন উল্লাহ মেজু, মানবাধিকার নেতা জাফর ইকবাল, কবি আসিফ ইকবাল, অধ্যাপক নাজজেদা নাহার তরা, অধ্যাপক ডা. ডি.কে. ঘোষ, সংস্কৃতিসেবী সুকুমার দত্ত, নাট্যকর্মী জাহানারা পারুল, নাট্যকর্মী কে.কে. বাবুল, এমরান হোসেন মিটু, সংগঠক নিবেদিতা আচার্য, মাছুম আকতার, সাইদুর রহমান, হারুন অর-রশিদ, শিল্পী এম এ হাশেম, নজরুল ইসলাম মোস্তাফিজ, সংগঠক শওকত আলী সেলিম, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, হাফেজ মোঃ জামাল উদ্দীন, শিল্পী মুসলিম আলী জনি, উজ্জ্বল সিংহ, দিদার হোসেন, নাট্যকর্মী শহীদুল ইসলাম, শিল্পী বৃষ্টি দাশ, ডাঃ শিউলী চৌধুরী, শিল্পী জ্যোতি শর্মা, নিগার খন্দকার, মৈত্রী আশ্চার্য, বীথি সিংহ, শিল্পী শর্মা, কবি তরনী কুমার সেন, কবি সঞ্চয় কুমার দাশ, কবি ইমরান ফারুকী, সমীরণ দত্ত, শিল্পী সমীর চন্দ্র সেন, সংগঠক রকেট কান্তি দত্ত, সমাজসেবক অজয় দত্ত, চমৎকার দেব দত্ত স্মৃতি ক্লাবের সভাপতি সুকুমার দত্ত, সৎসঙ্গ ঝিউরি আনোয়ারা শাখা এবং ঝিউরি পল্লিমণ্ডল সমিতির সকল সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here