
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানায় ইসি।উল্লেখ্য, এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের পক্ষে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এর আগে ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল না করার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে আপিল করেন হাসনাত আব্দুল্লাহ। অপরদিকে, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে পাল্টা আপিল দায়ের করেছিলেন।


