― Advertisement ―

প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : রাউজান উপজেলার পুর্বআবুরখীল তালুকদারপাড়ায় অবস্থিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে নববর্ষ বরণ, গুনীজন সংবর্ধনা ও...

শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি এক যুগান্তকারী উদ্যোগ।। প্রধানমন্ত্রী তারেক রহমান Tarique Rahman এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। ফটিকছড়িতে চমক দেখালেন সাংসদ সরওয়ার আলমগীর এম,পি।

Homeচট্টগ্রামশহীদ জিয়ার খাল খনন কর্মসূচি এক যুগান্তকারী উদ্যোগ।। প্রধানমন্ত্রী তারেক রহমান Tarique...

নুরুল ইসলাম রিপন

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সার্কের স্বপ্ন দ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সরকারের শাসন আমলে উন্নয়ন কর্মসূচির মধ্যে খান খনন কর্মসূচি বাস্তবায়ন ছিল অন্যতম, তিনি একজন প্রেসিডেন্ট হয়েও নিজ হাতে কোদাল নিয়ে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খান খননন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে তিনি চট্টগ্রামের ফটিকছড়িতেও খাল খনন করেছেন বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। শগীদ জিয়াউর রহমান কৃষকের ফসল ফলাতে সবুজ বিপ্লব ঘটিয়েছেন, তিনি রাজনীতিকে কৃষকের ধান ক্ষেতের আইলে আইলে পৌছিয়ে দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তার পিতার যোগ্য উত্তসোরী হিসেবে তিনিও খাল খনন কর্মসূচি সমগ্র বাংলােশে শুরু করেছেন,।ফটিকছড়িতে অনেক পুরনো খাল রয়েছে অনেক খাল ভরাট হয়ে গেছে, বেদখলে চলে গেছে এসব খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ইদানিং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ফটিকছড়িতেও ফটিকছড়ির সাংসাদ আলহাজ্ব সরওয়ার আলমগীর এম,পি ইদানীং ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন এবং এই প্রকল্প উদ্ভোদনের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পক্রিয়া শুরু করেছেন, ফটিকছড়িতে খাল খনন কর্মসূচি বাস্তবায়নে চমক দেখিয়েছেন সাংসদ সরওয়ার আলমগীর। এছাড়াও ফটিকছড়িকে একটি মডেল উপজেলা এবং শিল্প জোন হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক উন্নয়নমুলক কর্মসূচি হাতে নিয়েছেন, বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচি বাস্তবায়নে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, ব্যাপক মিশন ভিশন হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তিনি ফটিকছড়ির তৃণমূলের কান্ডারী যিনি দলের জন্যে রাত দিন পরিশ্রম করে ফটিকছড়িবাসীর অন্তরে স্হান করে নিয়েছেন। নির্লোভ নিরহংকারী অত্যন্ত সাদাসিধে এই মানুষটি সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে বাংলাদেশের জামায়াত ইসলামীর প্রার্থীকে হারিয়ে চট্টগ্রাম – ৪ -ফটিকছড়ি আসন থেকে বিএনপির মনোনীত সাংসদ নির্বািত হয়ে তিনি ফটিকছড়ির উন্নয়নে এগিয়ে যাচ্ছেন বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচি হাতে নিয়ে।সবচেয়ে সুভাগ্যের বিষয় হচ্ছে তারই প্রচেষ্টায় আগামী ২৫ এপ্রিল ফটিকছড়িতে আসছেন মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান, যেখান প্রধানমন্ত্রী হওয়ার পর সর্ব প্রথম ফটিকছড়িতে আসছেন তাহলে আমাদের বুঝতে হবে ফটিকছড়ির উন্নয়নে মাননীয় সাংসদ আলহাজ্ব সরওয়ার আলমগীরের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়েছে ফটিকছড়িতে মাননীয় প্রধান মন্ত্রীর আগমনের মাধ্যমে। প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের হেফাজত ইসলামের আমির আল্লামামুহিব উল্লাহ বাবু নগরীর সাথেও সৌজন্যে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।প্রধান মন্ত্রীর আগমনে আশাকরি ফটিকছড়ির উল্লেখযোগ্য উন্নয়ন এবং চিহ্নিত উল্লেখযোগ্য সমস্যা সমুহ সমাধান হতে আর কোন বাধা রইলোনা , ফটিকছড়িতে প্রধান মন্ত্রীর আগমনকে ঘিরে তৃনমুলের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সাথে দলের তৃনমুলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝেও প্রাণ চঞ্চলের সৃষ্টি হয়েছে।আশাকরি মাননীয় সাংসদ আলহাজ্ব সরওয়ার আলমগীরের মাধ্যমে ফটিকছড়িবাসীর দীর্ঘ দিনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে এই প্রত্যাশা রইলো।