
দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু সরাসরি হামজনিত বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি ৬ জন হামের লক্ষণ নিয়ে মারা গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরিসংখ্যানটি ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮১১ শিশু। এছাড়া ৯২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

