মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

0
13

চট্টগ্রামের মীরসরাইয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ নওশেদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মীরসরাই থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে মীরসরাই থানাধীন সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় রওশোন জামান মিস্ত্রি বাড়ির সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে একটি দেশীয় তৈরি ফায়ারিং পিন ও ট্রিগারযুক্ত এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, একটি স্টিলের কিরিচ এবং তিনটি লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতার নওশেদ আলম ডোমখালী এলাকার রওশোন জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা। তার পিতার নাম জসিম উদ্দিন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মীরসরাই থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here