শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

অনুষ্ঠানের সময় ঘুমে পড়লেন ট্রাম্প, ছবি ভাইরাল

Homeআন্তর্জাতিকঅনুষ্ঠানের সময় ঘুমে পড়লেন ট্রাম্প, ছবি ভাইরাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ওভাল অফিসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ঘুমিয়ে পড়েছেন বলে একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ছবি প্রকাশের পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সিএনএনের প্রতিবেদনে রোববার (৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে। ছবিতে দেখা যায়, ট্রাম্পের চোখ বন্ধ রয়েছে এবং কিছু ছবিতে তার চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছে বলে মনে হয়। গত বৃহস্পতিবার ট্রাম্প ওজন কমানোর ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে ওভাল অফিসে বক্তব্য দিয়েছিলেন। অনুষ্ঠানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিছু মুহূর্তে তাকে চোখ মুছতে বা চোখ বন্ধ অবস্থায় থাকতে দেখা যায়। এই দৃশ্য দ্রুতই এক্সসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয়ও একটি পোস্টে ছবিটি শেয়ার করে লিখেছে, “ডোজি ডন আবার ফিরেছে।” তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি। তিনি পুরো অনুষ্ঠানজুড়ে কথা বলেছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘোষণা আমেরিকানদের জন্য ওষুধের মূল্য হ্রাস ঘটাবে, যা অসংখ্য প্রাণ বাঁচাবে। রজার্স আরও বলেন, “প্রেসিডেন্ট প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন, দীর্ঘ সফর শেষে ঘরে ফিরে কাজ শুরু করছেন, তাই তাকে নিয়ে এমন বিভ্রান্তিকর প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।” ৭৯ বছর বয়সী ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মাসে তিনি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে শারীরিক পরীক্ষার সময় এমআরআই করিয়েছেন, তবে তার কারণ জানানো হয়নি। এর আগে গ্রীষ্মকালে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের পায়ে ফোলাভাব পরীক্ষা করে চিকিৎসকরা তার ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগ শনাক্ত করেছেন। এটি এমন একটি অবস্থা, যেখানে শিরার ভাল্ভ সঠিকভাবে কাজ না করায় রক্ত জমে থাকে।