শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

**সীমান্তে বাংলাদেশি কৃষকের ৫টি গরু আটক করেছে বিএসএফ**

Homeআন্তর্জাতিক**সীমান্তে বাংলাদেশি কৃষকের ৫টি গরু আটক করেছে বিএসএফ**

ফেনীর পরশুরামের রাঙ্গামাটিয়া সীমান্ত এলাকায় সীমান্তরেখা অতিক্রম করার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচটি বাংলাদেশি গরু ধরে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গরুগুলো তুলে নেয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের কৃষকরা গরুগুলো মাঠে রাখেন। সন্ধ্যায় গরুগুলো ঘরে আনতে গেলে তারা দেখতে পান গরুগুলো নেই। এ ঘটনায় তারা বিজিবির সুবার বাজার বিওপিতে খবর দেন। বিজিবি জানিয়েছে, সীমান্তরেখা অতিক্রম করার কারণে গরুগুলো আটক করা হয়েছে। পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের আবদুল মান্নান জানান, মো. মোস্তফার ১টি, ইদু মিয়ার ২টি ও ডিএম সাহেবনগর গ্রামের জামাল উদ্দিনের ২টি গরু বিএসএফ ধরে নিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় সূত্র দাবি করেছেন, রাঙ্গামাটিয়া সীমান্তে সম্প্রতি গরু পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে এবং কয়েকদিন ধরেই ভারত থেকে গরু আনা হচ্ছে। ফেনী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্ত অতিক্রমের কারণে গরুগুলো আটক করা হয়েছে এবং ফেরত আনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।