শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

**দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যা : ডিএমপি**

Homeজাতীয়**দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যা : ডিএমপি**

গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে—এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সাংবাদিকদের তিনি জানান, শুধু অক্টোবর মাসেই ঘটেছে ১৮টি হত্যাকাণ্ড। বেশিরভাগ ঘটনার পরই দোষীদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। পূর্বশত্রুতা, রাজনৈতিক বিরোধ, এলাকাভিত্তিক আধিপত্যসহ নানা কারণেই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি এখনও তদন্তাধীন। এখন পর্যন্ত জনি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। দোষীদের ধরতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, রাজধানীতে যেকোনো নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে।