শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

**কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ঘোষণা স্থগিত**

Homeচট্টগ্রাম**কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ঘোষণা স্থগিত**

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী রোববার (২৬ অক্টোবর)। এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছিল। শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সূত্র গণমাধ্যমকে জানায়, সরকার আগের প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তবে হঠাৎ এ সিদ্ধান্তের কারণ এখনো স্পষ্ট নয়। সূত্র জানায়, গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আসতে পারে আগামী রোববার। উল্লেখ্য, ২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দিয়ে রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেছিলেন। ইতোমধ্যে রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুটে উন্নীত করা হয়েছে। তবে প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবনের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। জানা গেছে, আন্তর্জাতিক স্বীকৃতি ঘোষণার পরও এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগ্রহ দেখায়নি। চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ফ্লাইট চলমান থাকলেও, কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনাকে এখনো লাভজনক মনে করছে না বিমান সংস্থাগুলো।