শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক সাইফুল ইসলাম: শেষ দিনে কৃতজ্ঞতা ও অগ্রযাত্রার কামনা

Homeচট্টগ্রামচট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক সাইফুল ইসলাম: শেষ দিনে কৃতজ্ঞতা ও অগ্রযাত্রার কামনা

১৬ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম তাঁর শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করেন। তিনি উপসচিব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়িত হয়েছেন। ইতোপূর্বে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী জেলা প্রশাসক দায়িত্বভার গ্রহণের পর প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতকরণে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে, সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম জেলার সর্বস্তরের জনগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃত্ববৃন্দ, সাংবাদিকবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চট্টগ্রাম জেলার মানুষের আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসাকে তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি তার সংক্ষিপ্ত কর্মকালে নাগরিক সেবার মানোন্নয়ন এবং জেলা প্রশাসনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ সকল উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। “চট্টগ্রামের অগ্রযাত্রা অব্যাহত থাকুক”—এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।