― Advertisement ―

প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : রাউজান উপজেলার পুর্বআবুরখীল তালুকদারপাড়ায় অবস্থিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে নববর্ষ বরণ, গুনীজন সংবর্ধনা ও...

চরখিজিরপুর নব দিগন্ত ক্লাবের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

Homeচট্টগ্রামচরখিজিরপুর নব দিগন্ত ক্লাবের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

মো: রাকিব, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় সামাজিক সংগঠন নব দিগন্ত ক্লাব এর উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় তরুণরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. আলা উদ্দীন। এরপর ক্লাবের প্রচার সম্পাদক ফখর উদ্দীন রায়হান পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালখালী উপজেলার সহ-সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালখালী উপজেলার কর্ম পরিষদ শূরা সদস্য মাওলানা মোহাম্মদ আইয়ুব।


এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নব দিগন্ত ক্লাবের উপদেষ্টা, সাদাকালো মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান, গোল্ডেন ভিসা প্রাপ্ত ওমান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মো. রবিউল হোসেন। তাকে অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরমান হোসেন রনি, জসিম উদ্দীন জীবন, নব দিগন্ত ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেন, মাহবুব আলমসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নব দিগন্ত ক্লাব ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব দিগন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা নির্বাহী উপদেষ্টা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী পৌরসভার পেশাজীবী পরিষদের সভাপতি মো. নাছির উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, তরুণদের সুসংগঠিত সামাজিক কার্যক্রম সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নব দিগন্ত ক্লাব ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য রুবেল, নিজাম, তারেক, টিপু, ফাহিম এবং জুনিয়র সদস্য হাবিব, মাহিম, পারভেজ, রিফাত, সিফাত, মিহিরসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে নব দিগন্ত ক্লাব এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবে।