শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

থানায় চিতাবাঘের হানা, পুলিশের কুকুরকে ঘাড় কামড়ে টেনে নিলো বাঘ

Homeআন্তর্জাতিকথানায় চিতাবাঘের হানা, পুলিশের কুকুরকে ঘাড় কামড়ে টেনে নিলো বাঘ

রুটিন দায়িত্বে ব্যস্ত পুলিশ সদস্যরা। হঠাৎ করেই থানার ভেতরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। দরজার সামনে পাহারায় থাকা পুলিশের পোষা কুকুরটি শব্দ করে সতর্ক করতে চাইলে মুহূর্তের মধ্যে চিতাবাঘ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। চোখের পলকে কুকুরটির ঘাড় কামড়ে টেনে নিয়ে যায় হিংস্র প্রাণীটি। ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনাটির ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ১৭ নভেম্বর মধ্যরাতে নৈনিতাল জেলার বেতালঘাট থানার মূল ফটক খোলা থাকায় সুযোগ পেয়ে ভিতরে ঢুকে পড়ে চিতাবাঘটি। দরজার সামনে দাঁড়িয়ে থাকা কুকুরটি ডাকতে শুরু করলেও তাকে বেশি সময় দেয়নি বাঘটি। সিসি ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনাটি। ভাইরাল হওয়া ভিডিও উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে—শেষ পর্যন্ত চিতাবাঘের দাঁত থেকে কোনোভাবে নিজেকে ছাড়াতে সক্ষম হয় কুকুরটি। বর্তমানে সেটি চিকিৎসাধীন। তবে কুকুরটির চোট কতটা গুরুতর—তা নিশ্চিত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আনন্দবাজার। ভিডিওটি এক্স-এ পোস্ট করেছেন সাংবাদিক সচিন গুপ্ত। দৃশ্যটি দেখে নেটিজেনরা উদ্বেগ জানিয়ে মন্তব্য করছেন, ‘এই জন্যই বলে চিতাবাঘ কতটা বিপজ্জনক। এখন কুকুরটির কী অবস্থা—কেউই জানে না।’