শিরোনাম
“আলোর অন্বেষণে এক দৃঢ় প্রহরী—র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে ‘দ্য টুরিস্ট’-ও চট্টলচিত্রের এর পক্ষ থেকে অভিনন্দন ও প্রত্যাশা-“চট্টগ্রামের রাজনীতি ও প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার ঢেউ—অ্যাডভোকেট এম লোকমান শাহ ও সাবেক পুলিশ কমিশনার হাসিব আজিজকে ঘিরে মূল্যায়ন ও প্রত্যাশা-ঢাকায়ও লোডশেডিং দেওয়ার সিদ্ধান্তঅভিনেতা তপনের অবস্থা সংকটাপন্ন, সরকারি সহায়তা চান পরিবারবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামচট্টগ্রামের গর্ব বিসিবি সভাপতি তামিম ইকবাল: পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সাগরিকার প্রবেশপথবিধানসভা নির্বাচনের প্রথম দিন উত্তপ্ত মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষপ্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সাআলো-অন্ধকারের সংলাপে এক দীপ্ত নারী: রাশেদা আকতার মুন্নীর জীবন, সংগ্রাম ও মানবিকতার উপাখ্যান”২২তম স্মরণ সভায় সাবেক ধর্ম উপদেষ্টা- সাংবাদিক সৈয়দ মোস্তফা জামাল ছিলেন নিরহংকারী, নীতিবান, মানবতাবাদী ও সমাজহিতৈষী মানুষ

― Advertisement ―

“আলোর অন্বেষণে এক দৃঢ় প্রহরী—র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে ‘দ্য টুরিস্ট’-ও চট্টলচিত্রের এর পক্ষ থেকে অভিনন্দন ও প্রত্যাশা-

-মো.কামাল উদ্দিন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ পদই কেবল দায়িত্বের নয়, বরং জনআস্থার এক দৃঢ় প্রতীক। সেই আস্থারই এক নতুন বহিঃপ্রকাশ ঘটেছে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব...

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

Homeজাতীয়প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে বাস ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। এ সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস-মিনিবাসে নতুন ভাড়া কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে। তিনি আরও জানান, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও কমানো হতে পারে। তবে রেল ও নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। এতে ডিজেলের দাম প্রতি লিটার ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি পায়, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।