শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

সীমান্তের কাঁটাতার কাটতে গিয়ে চোরাকারবারি আটক

Homeআন্তর্জাতিকসীমান্তের কাঁটাতার কাটতে গিয়ে চোরাকারবারি আটক

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার সময় লাভলু হোসেন (৪০) নামে চিহ্নিত এক গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ নভেম্বর) সকালে তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে বেআইনিভাবে ঢোকার চেষ্টা করার সময় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) -এর টহলদল তাকে হাতেনাতে ধরে ফেলে। আটককৃত লাভলু হোসেন হাতিবান্ধা উপজেলার বড়খাতা বুড়াসারডুবি গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। বিজিবির তথ্য অনুযায়ী, বড়খাতা বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহলদল ওই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় কাঁটাতারের বেড়া কাটতে দেখা গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে তার কাছ থেকে গরু চোরাচালানে ব্যবহৃত একটি কাটার প্লাস, একটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। চোরাচালানের উদ্দেশ্যেই তিনি বেড়া কাটছিলেন বলে বিজিবি নিশ্চিত করেছে। হাতিবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী কালবেলাকে জানান, বিজিবি আসামিকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামালা রুজু করে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।