শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

**হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা**

Homeজাতীয়**হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা**

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বহুল আলোচিত মামলার রায় ঘোষণাকে সামনে রেখে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ ঘোষণা করবেন। সকালে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় দেখা যায়, পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য কড়া সতর্কতায় দায়িত্ব পালন করছেন। তবে শহরের সাধারণ চলাচল স্বাভাবিক রয়েছে। অফিসগামী মানুষের ভিড়, সড়কে যানবাহনের চাপ, গণপরিবহন ও মেট্রোরেল—সবই চলছে স্বাভাবিক নিয়মে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সব বাহিনী মাঠে রয়েছে। রায়টি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এর আগে রোববার রাত থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়েছে ডিএমপি। ফার্মগেট, বাংলামটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় কঠোর তল্লাশি চালাতে দেখা গেছে পুলিশকে। সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন দেখলেই থামিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে টহল দিচ্ছে বিজিবি। মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকা ও এর আশপাশে নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা সদর দফতরে চিঠি পাঠিয়েছে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ ঘোষণা করবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী সমন্বয়ে গঠিত তিন সদস্যের প্যানেল রায় প্রদান করবেন। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, বেলা ১১টার দিকে রায় ঘোষণার কার্যক্রম শুরু হতে পারে। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুল ইসলাম এবং গাজী এম এইচ তামিম। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত এবং ২৫,০০০ মানুষ আহত হওয়ার অভিযোগে এই মামলা দায়ের হয়। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে।