শিরোনাম
সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতালায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজনে চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশনভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, ভিডিও বিশ্লেষণে শনাক্ত কয়েকজনআরও এক কারাবন্দীর মৃত্যু ঢাকা মেডিকেলে, দুই দিনে মারা গেলেন ৪ জনবেকারি কামাল’—একটি নামের ভেতরে তিন যুগের সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা ও মানুষের গল্প

― Advertisement ―

সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ

সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সীরতুন্নবী (সা.) মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বক্তারা। যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব...

আইজিসিএফের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

Homeজাতীয়আইজিসিএফের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত সাংবাদিকতার ওপর দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় গণমাধ্যমকর্মীদের মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সম্পর্কে সচেতন থাকার তাগিদ দেওয়া হয়। সম্প্রতি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই কর্মশালায় দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী অংশ নেন। আইজিসিএফ এটি তার ইয়্যুথ স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করে। চলতি বছর প্রতিষ্ঠানটি তরুণদের ক্ষমতায়ন ও তাদেরকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে উদ্ভাবনী ও গবেষনাধর্মী কাজ শুরু করেছে। আইজিসিএফের নির্বাহী পরিচালক শামা ওবায়েদ স্বাগত বক্তব্য রাখেন এবং পরে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশে ইউনিসেফের আবাসিক প্রতিনিধি রানা ফ্লাওয়ারস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অব কমিউনিকেশনস মিগুয়েল ম্যাথুয়েস মুনুজ, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব নুরুল করিম ভুঁইয়া ও সাংবাদিক শাহেদ আলম। উদ্বোধনী বক্তৃতায় রানা ফ্লাওয়ারস বলেন, বিশ্বব্যাপী মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন একটি বড় চ্যালেঞ্জ, এবং গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, শিশুর স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাগত বক্তব্যে শামা ওবায়েদ সাংবাদিকতায় নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, অপ-সাংবাদিকতা রোধে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। সাংবাদিকদের দলীয় আদর্শের ঊর্ধ্বে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট থাকতে হবে। কর্মশালার সমাপ্তিতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ঢাকায় নিযুক্ত নরওয়ের ডেপুটি হেড অব মিশন ম্যারিয়ানে রাবে নাবেলশ্রুড। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইজিসিএফ চেয়ারম্যান মাহমুদুর রহমান। আরও বক্তব্য রাখেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের বাংলাদেশ শাখার মানবাধিকার বিষয়ক কর্মকর্তা আনিস মাহফুদ ও আইজিসিএফ সদস্য ইমামুল হক শামীম। আইজিসিএফ সদস্য ইব্রাহিম সুফি, মুশফিক হাসান মুনিম ও জাওয়াদ আনোয়ারও উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস এম্বাসেডর তৈরি করে আরও বড় পরিসরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল আইডিয়া বাস্তবায়নে আইজিসিএফের সহায়তা পাবেন। দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন একাত্তর টিভির বার্তা প্রধান সফিক আহমেদ, নিউজ২৪ এর বার্তা প্রধান শরিফুল ইসলাম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, বাংলা আউটলুকের নির্বাহী সম্পাদক মোক্তাদির রশিদ রোমিও, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি এসাইনমেন্ট এডিটর তারেক মোরতাজা, অনলাইন নিউজপোর্টাল দি ডিসেন্টের সম্পাদক কদরুদ্দিন শিশির ও বিএটি বাংলাদেশের এক্সটার্নাল কমিউনিকেশন ও কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার আবু সালমান মোহাম্মদ আবদুল্লাহ।