শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

এই ভিপিএন অ্যাপ ব্যবহারে অর্থ চুরি হতে পারে অ্যাকাউন্ট থেকে

Homeআন্তর্জাতিকএই ভিপিএন অ্যাপ ব্যবহারে অর্থ চুরি হতে পারে অ্যাকাউন্ট থেকে

জনপ্রিয় এক ভিপিএন ও পাইরেসি অ্যাপ আনইনস্টল করার জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। তারা বলছেন, অ্যাপটি ব্যবহারের মাধ্যমে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট থেকে চুরি হতে পারে ব্যবহারকারীদের অর্থ। জালিয়াতি শনাক্তকরণ প্রতিষ্ঠান ‘ক্লিফি’র এক প্রতিবেদনে উঠে এসেছে, এরইমধ্যে ইউরোপে তিন হাজারেরও বেশি ডিভাইস অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারের মাধ্যমে সংক্রমিত হয়েছে। এ সাইবার হামলায় ভুয়া একটি অ্যাপ ব্যবহার করেছে হ্যাকাররা, যা জনপ্রিয় পাইরেসি অ্যাপ ‘মবদ্রো প্রো আইপি টিভি+ভিপিএন’-এর ছদ্মবেশ ধারণ করে আছে। অ্যাপটি ব্যবহারকারীদের বিনামূল্যে টিভি শো, সিনেমা ও খেলাধুলার ইভেন্টের পাশাপাশি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহারের সুবিধা দেয় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। গবেষকরা বলছেন, অ্যাপটিতে ‘ক্লিওপেত্রা’ নামের এক অত্যন্ত জটিল ম্যালওয়্যার রয়েছে, যার লক্ষ্য ডিভাইসটিকে দূর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা। অ্যাপটি একবার ইনস্টল হলে ব্যবহারকারীদেরকে এমন অনুমতি দিতে ‘উস্কানি’ দেয়, যার ফলে সাইবার হামলা চালানোর সক্ষমতা পায় হ্যাকাররা। গবেষণায় গবেষকরা বলেছেন, “সাইবার হামলা চালাতে ব্যবহারকারীদের সরল এক ইন্টারফেইস দেখায় অ্যাপটি, যেখানে একটি বাটনে লেখা থাকে ‘ইনস্টলেশন চালিয়ে যান’, যা ব্যবহারকারীদের ক্লিক করতে উস্কানি দেয়। “এ বাটনে ট্যাপ করলে ব্যবহারকারীকে অ্যান্ড্রয়েডের সিস্টেম সেটিংসে পাঠানো হয় এবং সেখানেও প্রয়োজনীয় অনুমতি দিতে বলে অ্যাপটি।” প্রতিবন্ধী ব্যবহারকারীদের সাহায্যের জন্য অ্যান্ড্রয়েডে বিশেষভাবে তৈরি ‘অ্যান্ড্রয়েডের অ্যাক্সেসিবিলিটি সার্ভিস’ নামের সুবিধা রয়েছে। অ্যাপটি এ পরিষেবায় অনুমতি চায়। এরপর ব্যবহারকারীর ফোনের স্ক্রিনের সবকিছু পড়তে ও ফোনে কিছু কাজও নিজ থেকে করতে পারে ম্যালওয়্যার অ্যাপটি। যেমন– ব্যবহারকারীদের অজান্তেই মেসেজ পাঠানো বা কোনো অপশন চালানো, যা বড় এক নিরাপত্তা ঝুঁকি। এ সাইবার হামলার পথকে ‘আধুনিক ব্যাংকিং ম্যালওয়্যার জালিয়াতির ভিত্তি’ হিসেবে বর্ণনা করেছেন গবেষকরা। এতে সাইবার অপরাধীরা ডিভাইসটি ঠিক ব্যবহারকারীর মতোই পূর্ণ নিয়ন্ত্রণে নিতে পারে। ‘ক্লিফি’ বলেছে, ম্যালওয়্যারের কোডে থাকা বিভিন্ন ইঙ্গিত থেকে মনে হচ্ছে তুরস্ক থেকেই এর উৎপত্তি এবং এই পুরো সাইবার হামলা চালানোর জন্য এক তুর্কিভাষী দলকে সন্দেহ করছেন গবেষকরা। কোড লেখার কাজ থেকে শুরু করে ভুক্তভোগীদের অর্থ চুরি করা পর্যন্ত সব কাজই তুর্কি ভাষায় করছে হ্যাকার দলটি। ক্লিফি’র অনুমান, এ সাইবার হামলায় সাফল্যের কারণে প্রায় এক হাজার জন শিকার হয়েছেন। পাশাপাশি অন্যান্য সাইবার দলও তাদের নিজস্ব ভুয়া অ্যাপ তৈরি করে একই রকম হামলা চালানোর চেষ্টা করতে পারে। ক্লিফি প্রতিবেদনে বলেছে, “সম্ভবত অন্যান্য অপরাধী দলও এই পথে চলছে, যা শনাক্তকরণ ও বিশ্লেষণকে আরও জটিল করে তুলবে।”