
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক ও দুই টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা প্রকাশ করা প্রচলিত আইনের পরিপন্থী। বুধবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কিছু এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে অনেকে অনীহা প্রকাশ করছেন, যা আইনবিরোধী। কাগজের নোটের পাশাপাশি সব ধরনের ধাতব মুদ্রাও বৈধ মুদ্রা হিসেবে গণ্য। তাই নগদ লেনদেনে এসব মুদ্রা গ্রহণ ও ব্যবহার করার জন্য সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


