শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

এক সপ্তাহে বেগুনের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

Homeআন্তর্জাতিকএক সপ্তাহে বেগুনের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

দিনাজপুরের ফুলবাড়ীতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে। গত সপ্তাহে যেখানে বেগুন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকায়। স্থানীয় কৃষ্ণপুর এলাকার বেগুন চাষি আজিজার রহমান জানান, তিনি ২৫ শতক জমিতে বেগুন চাষ করেছেন। শুরুতে দাম কম থাকলেও গত এক মাস ধরে দাম বাড়তে থাকায় চাষিরা এখন লাভের মুখ দেখছেন। তিনি আশা প্রকাশ করেন, দাম এভাবে স্থিতিশীল থাকলে আরও কৃষক বেগুন চাষে আগ্রহী হবেন। এদিকে ভোক্তারা পড়েছেন বিপাকে। এনজিও কর্মকর্তা রাকিব হাসান বলেন, বাজারে নিত্যপণ্যের দামের এমন অস্থিরতায় হিসাব রাখা কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে ৬০ টাকায় কেনা বেগুন এখন ৮০ টাকায় কিনতে হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য চাপ সৃষ্টি করছে। পৌর সবজি বাজারের খুচরা বিক্রেতা হারুন উর রশীদ ও শ্যামল চন্দ্র বগা জানান, পাইকারি বাজারেই বেশি দামে বেগুন কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। পাইকারি দাম কমলে খুচরা বাজারেও দাম কমে আসবে। সবজি আড়ৎদার অজয় দত্ত বলেন, বাজারে সরবরাহ কম থাকায় এবং মোকামে দাম বেড়ে যাওয়ায় বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং চলছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।