শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে চন্দনাইশে অস্ত্রসহ বনদস্যু গ্রেপ্তার

Homeচট্টগ্রামওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে চন্দনাইশে অস্ত্রসহ বনদস্যু গ্রেপ্তার

মো.কামাল উদ্দিনঃ
চট্টগ্রামের চন্দনাইশে আবারও প্রমাণ হলো—দৃঢ় নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলে অপরাধীদের কোনোভাবেই পার পাওয়ার সুযোগ নেই। থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত বনদস্যু মো: সাগর (২৮) কে অস্ত্র ও বিপজ্জনক সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পুলিশ।অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল অনুমান ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার হাশিমপুর ইউনিয়নের খানবটতল ওলির পাড়ায় এ অভিযান চালানো হয়। ওসি গোলাম সারোয়ার দ্রুত ঘটনাস্থলে টিম পাঠানোর পাশাপাশি নিজেই অভিযানের নেতৃত্ব দেন। সাগরের বসতঘরে হঠাৎ করে তল্লাশি শুরু হলে সে হতভম্ব হয়ে যায়। তল্লাশিতে উদ্ধার হয় ০২টি একনলা বন্দুক, ০১টি দা, ০২টি ধারালো ছুরি এবং উল্লেখযোগ্য পরিমাণ গান পাউডার।
মো: সাগর আহম্মদ মিয়ার পুত্র এবং খানবটতল এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে এলাকায় তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। স্থানীয়রা তার ভয়ে মুখ খুলতে সাহস করত না। তবে পুলিশি এ অভিযানের পর তারা স্বস্তির নিশ্বাস ফেলছে। অভিযান শেষে ওসি গোলাম সারোয়ার গণমাধ্যমকে জানান,“জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। চন্দনাইশে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় সর্বোচ্চ তৎপর থাকবে।”
ওসি গোলাম সারোয়ার যোগদানের পর থেকেই চন্দনাইশে অপরাধ দমনে একের পর এক সফল অভিযান পরিচালিত হচ্ছে। তার কঠোর মনোভাব ও জনবান্ধব আচরণে ইতোমধ্যে স্থানীয়দের আস্থা বেড়েছে। এলাকার সাধারণ মানুষ মনে করছেন, তার নেতৃত্বে চন্দনাইশ হবে অপরাধমুক্ত এক শান্তির জনপদ।
গ্রেপ্তারের খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকে জানান, এ ধরনের অভিযান অপরাধীদের বিরুদ্ধে শক্ত বার্তা পৌঁছে দেবে। তারা বলেন, “ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে পুলিশ যেভাবে কাজ করছে, তাতে আমরা আবারও বিশ্বাস করতে পারছি যে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের পাশে আছে। এ ধরনের অভিযান চলতে থাকলে চন্দনাইশ থেকে সন্ত্রাস-চাঁদাবাজি একদিন পুরোপুরি নির্মূল হবে।”চন্দনাইশ থানার এ অভিযান শুধু একজন বনদস্যুকে গ্রেপ্তার করা নয়, বরং পুরো এলাকায় আইনের শাসনের যে বার্তা পৌঁছেছে সেটিই সবচেয়ে বড় সাফল্য। ওসি গোলাম সারোয়ারের দৃঢ় নেতৃত্ব ও পুলিশের তৎপরতা প্রমাণ করেছে—যেখানে আইন আছে, সেখানে অপরাধীর কোনো ঠাঁই নেই।