শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

Homeআন্তর্জাতিককুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তুলে পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (ভ্যাট কর্মকর্তা) জামিউল আলমের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কুয়াকাটার সব আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধের ঘোষণা দেন ব্যবসায়ীরা। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে ১৬টি পর্যটন সংশ্লিষ্ট পেশার নেতারা এই মানববন্ধন করেন। কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ জানান, ঘোষণার কার্যক্রম আগামী সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে কার্যকর হবে। মানববন্ধনে কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কুয়াকাটা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নানসহ বিভিন্ন পর্যটন সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, ৮ অক্টোবর ভ্যাট কর্মকর্তা জামিউল আলম কুয়াকাটার এক হোটেলে ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার সময় হোটেল ম্যানেজারের সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনার ৪ মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যায়, জামিউল আলম ও অন্যান্য রাজস্ব কর্মকর্তারা হোটেল ম্যানেজার রাজিবের হাত থেকে মোবাইল ফোন নেবার চেষ্টা করেন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির উপস্থিতিতে অশালীনভাবে আচরণ করেন।হোটেল ম্যানেজার রাজিব কালবেলাকে বলেন, “৮ অক্টোবর ভ্যাট কর্মকর্তা আমাদের হোটেলে এসে ভ্যাটসহ অন্যান্য বিষয়ে কথা বলেন। যখন আমি বিষয়টি মালিককে জানাতে চাই, তখন আমার হাত থেকে ফোন নেওয়ার চেষ্টা করা হয় এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির উদ্দেশ্যে গালাগাল করা হয়। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণে আমি হতবাক।” মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সরকারি কর্মকর্তার এমন আচরণ অগ্রহণযোগ্য এবং এটি পর্যটন শিল্পের সুনাম ক্ষুণ্ণ করছে। তারা দ্রুত জামিউল আলমকে কুয়াকাটা থেকে অপসারণের দাবি জানান, নইলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন। পাশাপাশি ঘোষণা করা হয়, দাবিটি বাস্তবায়ন না হলে সোমবার থেকে কুয়াকাটার সব ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার জামিউল আলম বলেন, “ঘটনাটি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না।” পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কালবেলাকে বলেন, “এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। একজন বিসিএস কর্মকর্তার আচরণ নমনীয় হওয়া উচিত। পর্যটনের স্বার্থে বিষয়টি দ্রুত সমাধানের জন্য কলাপাড়া উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।”