
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক বলেছেন, গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় স্বতন্ত্র ন্যায়পাল নিয়োগ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণ, মর্যাদা নিশ্চিত এবং মানবিক আচরণ নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। নিবন্ধনের মাধ্যমে তাদের সামাজিক স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠায় সহায়তা হবে।ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গৃহকর্মীরা এখনও বেতন, ছুটি ও চিকিৎসাসহ মৌলিক সুবিধা পাচ্ছে না এবং তাদের প্রতি অমানবিক আচরণ চলছে। তিনি ১০ দফা সুপারিশ দেন, যার মধ্যে শ্রম আইনের আওতায় আনা, লিখিত চুক্তি বাধ্যতামূলক করা, স্বাস্থ্যবীমা চালু করা ও শিশু গৃহকর্মী নিয়োগ বন্ধ করা অন্তর্ভুক্ত। ছায়া সংসদে অনুষ্ঠিত বিতর্কে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের দল বিজয়ী হয়।


