শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

ঘি চা খাওয়া কি সত্যিই ভালো

Homeবিনোদনঘি চা খাওয়া কি সত্যিই ভালো

ঘি খেতে শুধু ভালোই লাগে না, এটি শরীরের জন্যও উপকারী—এই কথাটা আমরা অনেকেই জানি। রান্নায় ঘি ব্যবহারের রেওয়াজও অনেক পুরোনো। কিন্তু ইদানীং এক নতুন ধারা দেখা যাচ্ছে—চায়ের সঙ্গে ঘি মিশিয়ে খাওয়ার চল। অনেকেই বলছেন, এটা নাকি হজমের জন্য দারুণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে অনেকের মনেই এখন প্রশ্ন—এই ‘ঘি চা’ কি সত্যিই শরীরের জন্য ভালো? চলুন, এবার দেখে নিই কী বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এক ভিডিওতে আয়ুর্বেদ চিকিৎসক ডা. শিল্পা অরোরা দেখিয়েছেন, কীভাবে ঘি দিয়ে চা বানাতে হয় এবং এটি খেলে শরীরে কী ধরনের উপকার হতে পারে। তিনি বলেন, প্রতিদিন সকালে খালি পেটে ব্ল্যাক টি-র সঙ্গে এক চামচ ঘি মিশিয়ে খেলে হজম ভালো হয়, অ্যাসিডিটি কমে এবং পেটের সমস্যা দূর হয়। তার মতে, এটা একটি পুরোনো আয়ুর্বেদিক পদ্ধতি। শুধু তাই নয়, শিল্পা জানান, আমেরিকান ডায়েট অ্যাসোসিয়েশন নাকি এই ঘি চা অনেক দাম দিয়ে বিক্রি করে। তাই ঘরে বসেই যদি সহজে বানিয়ে খাওয়া যায়, তাহলে ভালো ফল পাওয়া সম্ভব। শিশুর উচ্চতা বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন এই ৪ জিনিস এই নিয়ে পুষ্টিবিদ অঞ্জনা কালিয়া বলেন, ঘি-তে থাকে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিনি এ, ডি ও ই—যেগুলো আমাদের শরীরের জন্য খুব দরকারি। চায়ের সঙ্গে ঘি খেলে হজম শক্তি বাড়ে, ত্বক ভালো থাকে এবং হাড়ের জোড়াগুলোও আরাম পায়। তাহলে ঘি চা নাকি ঘি কফি—কোনটা ভালো? এই প্রশ্নে অঞ্জনা জানান, দুটিতেই অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই দুটোই উপকারী। তবে কফিতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকার কারণে যাদের উচ্চ রক্তচাপ বা মাইগ্রেনের সমস্যা আছে, তাদের জন্য ঘি কফি না খাওয়াই ভালো। এই ক্ষেত্রে ঘি চা-ই হতে পারে স্বাস্থ্যকর ও নিরাপদ বিকল্প। সতর্কতা : যদিও ঘি চা অনেকের জন্য উপকারী হতে পারে, তবে যেকোনো নতুন কিছু খাদ্যাভ্যাস শুরু করার আগে একজন চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।