শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ একের পর এক সামনে আসছে শিক্ষার্থীদের কোপানো ও লাঠিপেটার ভিডিও

Homeঅপরাধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ একের পর এক সামনে আসছে শিক্ষার্থীদের কোপানো ও লাঠিপেটার...

ধানখেতের পাশে কাকুতি–মিনতি করছেন এক শিক্ষার্থী। তাঁকে ঘিরে রেখেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের কেউ শিক্ষার্থীকে লাঠি দিয়ে কোমরে, আবার কেউ পিঠে এলোপাতাড়ি পেটাচ্ছেন। আবার রামদা নিয়েও তেড়ে আসছেন একজন। তবে শেষ পর্যন্ত দৌড়ে প্রাণে বাঁচেন ওই শিক্ষার্থী।

গতকাল রোববার রাতে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এই ভিডিও ওই দিন বেলা আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সময় ধারণ করা হয়। ভিডিওতে শিক্ষার্থীকে তিনজন মিলে পেটাতে দেখা যায়। এর মধ্যে একজনের হাতে ছিল ধারালো অস্ত্র আর দুজনের হাতে ছিল লাঠি। আক্রান্ত শিক্ষার্থীর পরনে ছিল ফুলহাতা জার্সি। এ ধরনের জার্সি সাধারণত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অন্তবিভাগের খেলাধুলা উপলক্ষে বানান শিক্ষার্থীরা।