শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

চট্টগ্রাম সফরে আসছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

Homeচট্টগ্রামচট্টগ্রাম সফরে আসছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর...

ডেস্কঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী ২৪ সেপ্টেম্বর (বুধবার) সরকারি সফরে চট্টগ্রামে আসছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক দপ্তর আদেশে জানানো হয়, উপদেষ্টা সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে রওনা হয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এসময় তাঁকে অভ্যর্থনা জানাবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে সকাল ১১টা ৩০ মিনিটে তিনি কোস্টগার্ডের পূর্ব জোন ফিশ হারবার পরিদর্শন করবেন। দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেবেন। সভায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, রেঞ্জের পুলিশ সুপার, পুলিশ ইউনিট, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দ্বিতীয় পর্বে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জ পুলিশের কার্যক্রম পরিদর্শন করবেন এবং শহরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন এবং বিমানযোগে ঢাকায় ফেরার পর রাত ৮টা ২০ মিনিটে বারিধারা ডিওএইচএসের সরকারি বাসভবনে পৌঁছাবেন। সফরসূচিতে আরও বলা হয়েছে, এ সফরে মাননীয় উপদেষ্টার একান্ত সচিব ও উপপ্রধান তথ্য অফিসার সফরসঙ্গী হিসেবে থাকবেন এবং সরকারি গাড়ি ব্যবহারের অনুমতি রয়েছে।