শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

*চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাচন ৫ ডিসেম্বর**

Homeচট্টগ্রাম*চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাচন ৫ ডিসেম্বর**

*ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর সমিতির নিজস্ব ভবনে, যা ৩২ তোপখানা রোডে অবস্থিত। এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৩৫টি পদে জীবন সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হবে। সংগঠনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সোমবার (৩ নভেম্বর) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র ক্রয় ও দাখিলের সময়কাল নির্ধারণ করা হয়েছে ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত। ১১ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১২ ও ১৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়, এবং ১৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ভোটের দিন সদস্যদের পরিচয় নিশ্চিত করার জন্য এবার সমিতির পরিচয়পত্রের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। যেসব সদস্যের কাছে সমিতির পরিচয়পত্র নেই, তাদেরকে ৩০ নভেম্বরের মধ্যে সমিতির অফিস থেকে নিজ নিজ আইডি সংগ্রহ করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ভোটের দিন প্রতিটি সদস্যকে সমিতির পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র দুইটি নথি সঙ্গে আনতে হবে।