শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন

Homeচট্টগ্রামচট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার আলী চৌধুরী, সাধারণ...

চট্টগ্রামের প্রবীণ ও পেশাদার সাংবাদিকদের ঐক্য, মর্যাদা, কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত ‘Chattogram Senior’s Press Club Limited’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরীকে সভাপতি এবং সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (উনিশ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মোমিন রোডস্থ দৈনিক পূর্বদেশ পত্রিকার গলিতে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সভায় চট্টগ্রামের প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিকরা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক ঐক্য, কল্যাণ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একটি কার্যকর সাংগঠনিক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা প্রবীণ ও পেশাদার সাংবাদিকদের অভিজ্ঞতা ও অর্জনকে একটি সাংগঠনিক কাঠামোর আওতায় নিয়ে আসা সময়ের দাবি। নতুন এই সংগঠনের মাধ্যমে সিনিয়র সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। সভায় প্রধান বক্তা ছিলেন সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল। তিনি চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন। তিনি বলেন, সিনিয়র সাংবাদিকদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, মর্যাদা ও অধিকারকে সামনে রেখে সংগঠনটিকে একটি কার্যকর ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদ। সভায় সাপ্তাহিক ‘অভিমুখ’-এর সম্পাদক বিপ্লব বড়ুয়া, খালিদ হোসেন, মাসুম আহমেদ, এম. আর. মিলন, ফয়সাল বিন নাসির, ফরহাদুল হাসান মোস্তফা, মোসলেম আলী রনি, আলমগীর চৌধুরী, সৈয়দ শিবলি সাদিক, জিল্লুর রহমান শাকিল, সৈয়দ মো. সেলিম, মো. সোলাইমান, কামাল উদ্দিন খোকন, দেব প্রসাদ দেবুসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের প্রবীণ ও পেশাদার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নুসরাত জাহান।  উল্লেখ্য, ‘Chattogram Senior’s Press Club Limited’ কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত একটি সংগঠন। সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর CH-16724/2026 এবং নিবন্ধনের তারিখ ১২ জুলাই ২০২৬। সভায় নবগঠিত নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করা, সাংবাদিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন নেতৃত্বে সভাপতি ইস্কান্দার আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে সংগঠনটি চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকদের পেশাগত ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।