শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**জলবায়ু তহবিলে ২১১০ কোটি টাকার দুর্নীতি: টিআইবি প্রতিবেদন**

Homeজাতীয়**জলবায়ু তহবিলে ২১১০ কোটি টাকার দুর্নীতি: টিআইবি প্রতিবেদন**

আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নেয়া বিভিন্ন প্রকল্পে প্রায় **২ হাজার ১১০ কোটি টাকার দুর্নীতি** হয়েছে বলে জানিয়েছে **ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)**। সংস্থাটির হিসাব অনুযায়ী, **২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮৯১টি প্রকল্পে সংঘটিত দুর্নীতির আনুমানিক পরিমাণ ২৪৮.৪ মিলিয়ন ডলার**, যা টাকায় প্রায় ২ হাজার ১১০ কোটির সমান। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত **‘বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’** শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, **রাজনৈতিক প্রভাব, যোগসাজশ ও স্বজনপ্রীতির কারণে প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম ব্যাপকভাবে ঘটেছে**, অথচ তহবিল ব্যবস্থাপক সংস্থাগুলো এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। টিআইবির হিসাব অনুযায়ী, জলবায়ু অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের **বার্ষিক প্রয়োজন ১২,৫০০ মিলিয়ন ডলার**, কিন্তু ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে **জাতীয় ও আন্তর্জাতিক তহবিল মিলিয়ে বছরে গড়ে এসেছে মাত্র ৮৬.২ মিলিয়ন ডলার**, যা প্রয়োজনের মাত্র ০.৭ শতাংশ। এছাড়া প্রতিবেদনে দেখা যায়, **জাতীয় তহবিলের বরাদ্দ প্রতিবছর গড়ে ৮.২ শতাংশ কমেছে**, বিপরীতে **আন্তর্জাতিক তহবিলের বরাদ্দ ৪৩.৮ শতাংশ বেড়েছে**, তবে সেটিও প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। প্রকল্প বাস্তবায়নে **দীর্ঘসূত্রতা ও ব্যর্থতা**ও নিয়মিত ঘটনা—৮৯১টি প্রকল্পের মধ্যে **৫৪৯টির মেয়াদ বাড়ানো হয়েছে**, গড়ে ৬৪৮ দিনের প্রকল্প শেষ হতে লেগেছে **১,৫১৫ দিন**, অর্থাৎ **১৩৩ শতাংশ সময় বৃদ্ধি** পেয়েছে। কিছু চার বছর মেয়াদি প্রকল্প শেষ হতে লেগেছে **১৪ বছর পর্যন্ত**। আন্তর্জাতিক তহবিলেও একই পরিস্থিতি—৫১টি প্রকল্পের মধ্যে **২১টির মেয়াদ গড়ে ৫২ শতাংশ বেড়েছে**। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক **ড. ইফতেখারুজ্জামান** বলেন, > “বাংলাদেশ প্রতিবছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে ১০ থেকে ১২ বিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা পেয়েছি মাত্র ১.২ বিলিয়ন ডলার, যা একেবারেই নগণ্য।” তিনি আরও বলেন, > “জাতীয় তহবিলের ৫৪ শতাংশ অর্থ দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অর্থ লুটপাট করেছে রাজনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠী। জবাবদিহিতা ও সুশাসনের অভাবেই এই অবস্থা।” টিআইবি মনে করে, **জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রকৃত উপকারভোগীদের অংশগ্রহণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন কখনো সম্ভব হবে না।**