শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

HomeUncategorizedজাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষমা চান তিনি। জামায়াত আমির বলেন, ১৯৪৭ সাল থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চাচ্ছি। তিনি বলেন, জাতির কিছু কিছু লোক বলত ধরে নিলাম আপনারা কোনো অপরাধ করেন নাই, তারপরও আপনাদের এই রাজনৈতিক সিদ্ধান্ত জাতি মেনে নেয় নাই। আপনারা তো একটা অ্যাপোলোজি দিলেই পারেন। এই অ্যাপোলোজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি। প্রফেসর গোলাম আযম সাহেব দিয়েছেন, মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজে দিয়েছি। তিনি বলেন, এই কিছুদিন আগে এ টি এম আজহারুল ইসলাম যখন জেল থেকে বের হলেন তখন আমি বলেছি শুধু এখন তো না, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের দ্বারা কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। জামায়াত আমির আরও বলেন, আমরা মানুষ। আমাদের সংগঠন মানুষের সংগঠন। আমাদের ১০০টি সিদ্ধান্তে মধ্যে একটি সিদ্ধান্ত ভুল হতে পারে। সিদ্ধান্তে জাতির ক্ষতি হলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়? তিনি বলেন, এখন মাফ চাওয়ার পরে বলে এই ল্যাংগুয়েজে মাফ চাইলে হবে না, ওই ল্যাংগুয়েজে মাফ চাইতে হবে। এ আরেক যন্ত্রণায় পড়লাম। বিনা শর্তে মাফ চাইলাম এরপর আর বাকি কী থাকল, তাই তো বুঝলাম না। আজকে আবার বলে দিলাম, ১৯৪৭ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন তার জন্য, বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফ চাই। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোট আয়োজনের দাবি জানান জামায়াতের আমির। তিনি বলেন, রমজানের আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সংবিধানসম্মত অধিকার অনুযায়ী দেশের সংখ্যালঘুরা নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।